স্টাফ রিপোর্টার
গাড়িতে হর্ন সংযুক্ত করা হয় বিশেষ মুহূর্তে বাজিয়ে অন্য গাড়িকে বা পথচারীকে একটি সংকেত প্রদান করার জন্য। পৃথিবীর অধিকাংশ দেশে অযথাই হর্ন বাজানো আইনত নিষিদ্ধ হিসাবে বিবেচিত। উন্নত অনেক দেশেই অযথা হর্ন বাজিয়ে কাউকে বিরক্ত করলে জরিমানা করা হয়।
আমাদের দেশে বিকট শব্দে হর্ন বাজানো হলে কারো কিছু হয় না। শহরে সব ধরনের যানবাহনের চালক হর্ন বাজিয়ে নিজের বাহাদুরি জানান দেয়। সম্প্রতি সুনামগঞ্জ শহরে মোটরসাইকেল, ইজিবাইক, লেগুনা, টেম্পুসহ নানা ছোট ছোট যানবাহনে উচ্চ শব্দ সৃষ্টিকারী হর্ন লাগানোর প্রতিযোগিতা শুরু হয়েছিল।
অবশেষে বুধবার সুনামগঞ্জ ট্রাফিক পুলিশ এই নিষিদ্ধ, ও তীব্র শব্দ উৎপাদনকারী হর্নের বিরুদ্ধ বিশেষ অভিযান পরিচালনা করেন। পুলিশ শহরের বিভিন্ন ধরনের যানবাহন থেকে অন্তত ৩০ টি হর্ন খোলে নিয়ে আসে। এবং ওই যানবাহনের চালকদের সতর্ক করে দেয়া হয় ভবিষ্যতে যেন এধরনের হর্ন ব্যবহার না করা হয়।
সুনামগঞ্জ ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. সালাহ উদ্দিন কাজল বলেন,‘ছোট আকারের এই সব ইলেক্ট্রনিক্স হর্ন দেখতে ছোট হলেও তীব্র শব্দ উৎপন্ন করে। এ ছাড়া যে কোন শব্দ দূষণ মানবজীবন ও পরিবেশের জন্য মারাত্মক। তাই আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি মাত্র। শুধু আইন প্রয়োগকারী সংস্থাকেই দায়িত্ব নিলে হবে না, সবাইকে এই ব্যাপারে সচেষ্ট থাকতে হবে।
- প্রবীর শিকদারের উপর মামলা প্রত্যাহারে ব্রিটিশ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
- লক্ষণশ্রী ইউনিয়নে সমন্বিত উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে মতবিনিময় সভা


