লক্ষণশ্রী ইউনিয়নে সমন্বিত উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নে সমন্বিত উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। সভা পরিচালনা করেন সদর উপজেলা পরিষদের নিবার্হী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবি।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, নারীনেত্রী শিলা রায়, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, ডা. গৌতম রায়, লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, শিক্ষাবিদ দিলীপ কুমার মজুমদার, ব্রাকের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান, স্বাস্থ্যকর্মী সিরিনা আক্তার, মদনপুর মাদ্রাসার শিক্ষক ইয়াসিন আহমদ, ফারুখ আহমদ প্রমুখ।  
উল্লেখ্য, সিলেট বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভার সিদ্ধান্ত অনুসারে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নকে সম্বনিত উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নের জন্য নির্বাচিত করা হয়। সমন্বিত উন্নয়ন উদ্যোগের মাধ্যমে ইউনিয়নে শিক্ষা, শিশুদের টিকাদান, গর্ভনিরোধ, পুষ্টিহীনতা, স্যানিটেশনের সফল বাস্তবায়নে পদক্ষেপ নেয়া হবে।