ছাতক প্রতিনিধি
ছাতকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে দরপত্রের লটারিতে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন সংশ্লিষ্ট ঠিকারদারগণ। দরপত্র মুল্যায়ন কমিটি ও নিয়মিত ঠিকাদারদের অগোচরে অনিয়মের মাধ্যমে একাধিক প্রকল্পের দরপত্র লটারি দেয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বুধবার দুপুরে এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছেন ১০টি ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারীগণ। অভিযোগ থেকে জানা যায়, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অধীনস্থ ৭টি ব্রিজের ড্রপিংকৃত দরপত্রের লটারি বুধবার সকালে উপজেলা চত্ত্বরে অনুষ্ঠিত হয়। দরপত্র মূল্যায়ন কমিটি ও সংশ্লিষ্ট অধিকাংশ ঠিকাদারদের অবহিত না করে অনেকটা গোপনীয়তা অবলম্বন করে লটারি করা হয়েছে। নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ না করে এবং কাগজপত্র যাচাই-বাচাই ছাড়াই লটারীর তুলনামুলক বিবরণী লিপিবদ্ধ করা হয়েছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিকল্পিতভাবে তার পছন্দের কতিপয় ঠিকাদারদের নিয়ে অনিয়মের মাধ্যমে কাজ ভাগ-বণ্টন করা হয়। এতে নির্ধারিত ঠিকাদারদের মধ্যে অসস্তোষ দেখা দিয়েছে। ঠিকাদারদের ড্রপিংকৃত কাগজ-পত্র পুন যাচাই-বাছাই করে লটারি করার অনুরোধ জানান অভিযোগকারীরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুজ্জামান বলেন,‘ সরকারী সকল বিধি অনুসরণ করেই দরপত্রের লটারি সকলের সম্মুখে করা হয়েছে। এখানে অনিয়নের কোন সুযোগ নেই।
তবে উপজেলা দরপত্র মুল্যায়ন কমিটির আহবায়ক ও উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদার জানান, এ লটারি সম্পর্কে তাকে অবগত করা হয়নি। এতে স্বচ্ছতার বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়েছে।
- লক্ষণশ্রী ইউনিয়নে সমন্বিত উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে মতবিনিময় সভা
- শাল্লায় ইউপি নির্বাচনে এবার দ্বিগুন প্রার্থী


