শাল্লা প্রতিনিধি
শাল্লায় এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে অতীতের তুলনায় দ্বিগুন মনোনয়নপত্র দাখিল হয়েছে। চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ও সদস্য পদপ্রার্থী হিসাবে অনেক প্রার্থী ইউপি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। উপজেলার আটগাঁও ইউপিতে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত মহিলা আসনে ১১ জন, সাধারণ সদস্য পদে ৫১জন মনোনয়নপত্র দাখিল করেছেন । হবিবপুরে ৪ জন চেয়ারম্যান, সংরক্ষিত আসনে ২০ জন, সাধারণ সদস্য পদে ৫৪ জন মনোনয়ন দাখিল করেছেন। বাহারাতে চেয়ারম্যান ৪ জন, সংরক্ষিত আসনে ১৫ জন, সাধারণ সদস্য পদে ৫০ জন মনোনয়ন দাখিল করেছেন । শাল্লা ইউপিতে চেয়ারম্যান ৪ জন সংরক্ষিত আসনে ১৬ জন, সদস্য ৪৩ জনে মনোনয়ন জমা দিয়েছেন। উপজেলার ৪ ইউনিয়নে ২৩ জন চেয়ারম্যান, ৬২ জন সংরক্ষিত আসনে, ১৯৮ জন সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন। এদিকে বাহারাতে বিএনপির বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন দলের প্রতীক বাদ দিয়ে স্বতন্ত্র প্রাথী হিসাবে মনোনয়ন জমা দেওয়ায় এই ইউপিতে বিএনপির প্রার্থী নেই।
- ছাতকে পিআইও’র বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ
- তাহিরপুরে দলীয় চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে অস্থিরতা


