প্রসঙ্গ: বঙ্গঁবন্ধুর খুনী আজিজ পাশা লামারসুলগঞ্জ বাজারে প্রতিবাদসভা

জগন্নাথপুর অফিস
‘বঙ্গবন্ধুর খুনি আজিজ পাশা জগন্নাথপুরের’ সাম্প্রতিক সময়ে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের মন্তব্যের প্রতিবাদে পাটলী ইউনিয়নের লামা রসুলগঞ্জ বাজারে এক প্রতিবাদ সভা বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়। স্থানীয় আওয়ামীলীগ নেতা নুর মিয়ার সভাপতিত্বে ও যুবলীগ নেতা সেলিম আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্য যুবলীগের প্রতিষ্ঠাতা আওয়ামী লীগ নেতা আরজ আলী, অন্যানের মধ্যে বক্তব্য দেন, আওয়ামীলীগ নেতা জবান আলী, কদর মিয়া, দবির মিয়া,লুৎফুর রহমান, তেরা মিয়া,আনোয়ার হোসেন, মখলিছ মিয়া, ফটিক মিয়া, আমির হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মিয়া, যুবলীগ নেতা বাবুল মিয়া, নোমান শাহ কেনান, আব্দুল মুমিন ময়না, শাহনাজুর রহমান রিপন, ইউনিয়ন যুবলীগ নেতা আলীম মিয়া, শাহিন মিয়া, সুমন মিয়া, রিপন মিয়া, যুবায়ের আহমদ আনহার প্রমুখ।