প্রসঙ্গ বঙ্গবন্ধুর খুনি আজিজ পাশা রানীগঞ্জে প্রতিবাদসভা

জগন্নাথপুর অফিস
বঙ্গবন্ধুর খুনির বাড়ি জগন্নাথপুরের কুবাজপুর গ্রামে উল্লেখ করে গত ১৫ই আগস্ট জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক নুরুল হুদা মুকুট’র বক্তব্যের প্রতিবাদে বুধবার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের শিবগঞ্জ বাজারে রানীগঞ্জ ইউনিয়নবাসীর ব্যানারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান শহিদুল ইসলাম রানা মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদ আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের      ভাইস চেয়্যারম্যন মুক্তাদীর আহমদ মুক্তা।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন, এলাকার বিশিষ্ট মুরব্বী আওয়ামী লীগ নেতা আনফর উল্লা, আখলাক মিয়া, আব্দুল কাদির, আরফাত আলী, সাজ্জাদ মিয়া, সিলেট মহানগর যুবলীগ নেতা দুলন আহমদ চেীধুরী, উপজেলা যুবলীগের সহ সভাপতি মাহবুরর রহমান ভূইয়া, সাংগঠনিক সম্পাদক জুবেদ খান, আবু তাহের রোহান, উপজেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী, আলাল আহমেদ, মিলাদ মিয়া ম্বেবার, কবির আহমদ, শামীম আহমদ, কামাল আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘কুবাজপুর তথা রানীগঞ্জ ইউনিয়নে বঙ্গঁবন্ধুর কোন খুনির জন্ম হয়নি। উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা।