স্টাফ রিপোর্টার
প্রাইম ব্যাংকের ইয়ং টাইগার্স স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়। বুধবার সকালে সুনামগঞ্জ স্টেডিয়ামে এইচএমপি উচ্চ বিদ্যালয়কে ৭০ রানে পরাজিত করে তারা। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সজীবের ৫৮ রানের উপর ভর করে সরকারি জুবিলী ৪৬.৪ ওভারে ১৯১ রান সংগ্রহ করে। এইচএমপি উচ্চ বিদ্যালয়ের জেমি ৩৬ রানে ৫টি এবং নোবেল ২৭ রানে ২ উইকেট লাভ করে।
১৯২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে এইচএমপি উচ্চ বিদ্যালয় ৩২.৫ ওভারে ১১২ রানে অল আউট হয়ে
যায়। দলের পক্ষে রাজেদ ২২ ও জেসি ১৬ রান সংগ্রহ করে। সরকারি জুবিলীর আল আমিন ৪, সজীব ও মুন্না উভয়ে ২ উইকেট লাভ করেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রাইম ব্যাংকের ম্যানেজার আবু সুফিয়ান, ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার আবুল কাশেম, পৌর কাউন্সিলর হোসেন আহমদ রাসেল, সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক রেজুওয়ান হক রাজা, ক্রীড়া সংস্থার সিনিয়র সদস্য প্রদীপ পাল নিতাই প্রমুখ।


