ছাতক প্রতিনিধি
প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় আবৃতি বিষয়ে জাতীয় পর্যায়ে ৩য় স্থান গৌরব অর্জন করেছে ছাতকের দেবযানি রায়। ৪ জুন জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগীতায় সে ৩য় স্থান অধিকার করে। দেবযানি রায় ছাতক শহরের ৭নং ওয়ার্ডের মন্ডলীভোগ কালীবাড়ী এলাকার ডাঃ করুনা সিন্ধু রায় ও ডাঃ লাভলী পাল চৌধুরীর কনিষ্ঠ কন্যা ও শহরের মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী। এর আগে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় পৌরসভা, উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়েও প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয় সে। আবৃতি বিষয়ে জাতীয় পর্যায়ে এ সফলতা অর্জন করতে পারায় শিক্ষাগুরু, পিতা-মাতা সহ শুভাকাংখি সকলের কাছে কৃতার্থ। দেবযানি রায় সকলের আশির্বাদ ও দোয়া প্রার্থী।
- বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে অংশ নিতে ছাতক ইউনিয়ন টিম চূড়ান্ত
- অধ্যক্ষসহ ৬ জনের বিরুদ্ধে শিক্ষার্থীর মামলা

