ছাতক প্রতিনিধি
ছাতকে প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে ইউনিয়ন ফুটবল টিম চুড়ান্ত করা হয়েছে। আজ (৫ জুন) ছাতক সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত টিম বাছাই সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। ইউপি সচিব আব্দুস সবুরের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আশিকুল ইসলাম, আলী হোসেন, সাংবাদিক আমিনুল ইসলাম আজির, পরিষদের তথ্য কেন্দ্র উদ্যোক্তা মুহিত উদ্দিন, এসময় টিম তদারককারী দলনেতা রুজেল আহমদ রাসেল আহমদ, রুবেল আহমদসহ টিমের খেলোয়াড়গন উপস্থিত ছিলেন। মঙ্গলবার ছাতক শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিকেল ২টা ৩০ মিনিটে সিংচাপইড় ইউনিয়ন ফুটবল টিমের প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে ছাতক সদর ইউনিয়ন ফুটবল টিম।
- ছাতকে ধুমপান ও তামাক বিরোধি সেমিনার অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা/ আবৃতিতে জাতীয় পর্যায়ে ৩য় ছাতকের দেবযানি


