ছাতক প্রতিনিধি
ছাতকে তামাক মুক্ত দিবস উপলক্ষে ধুমপান ও তামাক বিরোধি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ছাতক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ছাতক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) জাকীরুল হাসানের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্তী, মেডিকেল অফিসার ডাঃ মহসীন আহমদ, একাডেমি সুপারভাইজার সুয়েব আহমদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, প্রভাষক পিয়াস চন্দ্র পাল, প্রভাষক আবুল ফজল, প্রভাষক প্রসান্ত কুমার সিংহ প্রমুখ।
- অদম্য বাংলাদেশ সুনামগঞ্জ ইউনিটের বৃক্ষ রোপন
- বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে অংশ নিতে ছাতক ইউনিয়ন টিম চূড়ান্ত

