স্টাফ রিপোর্টার
জেলার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ছিল ৫১৩২৫ জন , কৃতকার্য হয়েছে ৫০৪০৮ জন, পাশের হার ৯৫.৯১%, অকৃতকার্য ২১৫১ জন, জিপিএ-৫ পেয়েছে ১২৩৪ জন। প্রাথমিক সমাপনীতে জিপিএ-৫ বেশী পেয়েছে সদর উপজেলা। জিপিএ-৫ পেয়েছে ২৬৪ জন শিক্ষার্থী। ১৮১ টি জিপিএ-৫ পাওয়ায় দ্বিতীয় স্থানে রয়েছে ছাতক ও ১৬৩ টি জিপিএ-৫ পেয়ে তৃতীয় হয়েছে ধর্মপাশা।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রাথমিক সমাপনী পরীক্ষায় সবচেয়ে ভাল ফলাফল করেছে
ধর্মপাশা উপজেলা। পরীক্ষার্থী ছিল ৪৮৯২ জন, কৃতকার্য হয়েছে ৪৭২২ জন , পাশের হার বালক ৯৯.৮২% ও বালিকা ৯৯.৮৯%, জিপিএ-৫ পেয়েছে ১৬৩ জন। সুনামগঞ্জ সদর উপজেলা পরীক্ষার্থী ছিল ৭০৫৫ জন, কৃতকার্য হয়েছে ৬৪৯৭ জন, পাশের হার বালক ৯৫.০৬% ও বালিকা ৯৬.৪৬%, জিপিএ-৫ পেয়েছে ২৬৪ জন। দোয়ারাবাজারে পরীক্ষার্থী ছিল ৫২৩৪ জন, কৃতকার্য হয়েছে ৪৬২৫ জন। পাশের হার বালক ৮৯.০৪% ও বালিকা ৯০.৫৩%, জিপিএ-৫ পেয়েছে ৮১জন। বিশ্বম্ভরপুরে পরীক্ষার্থী ছিল ৪১৮৩ জন, কৃতকার্য় হয়েছে ৩৯৪৬ জন, পাশের হার বালক ৯৫.৮৪% ও বালিকা ৯৫.০৪% , জিপিএ- ৫ পেয়েছে ৪৪ জন। ছাতকে পরীক্ষার্থী ছিল ৮৪৯১ জন, কৃতকার্য হয়েছে ৮১৩০ জন, পাশের হার বালক ৯৭.৭৩% ও বালিকা ৯৮%, জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন। তাহিরপুরে পরীক্ষার্থী ছিল ৪১৭৭ জন, কৃতকার্য হয়েছে ৩৯৬১ জন, পাশের হার বালক ৯৮.৯০% ও বালিকা ৯৯.০৬%, জিপিএ-৫ পেয়েছে ১৭৪ জন। জামালগঞ্জে পরীক্ষার্থী ছিল ৩১৪৬ জন, কৃতকার্য হয়েছে ২৯১৩ জন, পাশের হার বালক ৯৫.৭২% বালিকা ৯৬.৩৫%, জিপিএ- পেয়েছে ১১০ জন। শাল্লায় পরীক্ষার্থী ছিল ১৯২৭ জন, কৃতকার্য হয়েছে ১৮৫২ জন, পাশের হার বালক ৯৮.৫৫% ও বালিকা ৯৭.৬১%, জিপিএ-৫ পেয়েছে ২৭ জন। দিরাইয়ে পরীক্ষার্থী ছিল ৪৯৭২ জন, কৃতকার্য হয়েছে ৪৭৬৯ জন, পাশের হার বালক ৯৮.৫৭% ও বালিকা ৯৮.৫০%, জিপিএ-৫ পেয়েছে ১২১ জন। জগন্নাথপুরে পরীক্ষার্থী ছিল ৫০০৬ জন, কৃতকার্য হয়েছে ৪৪৪৭ জন, পাশের হার বালক ৮৮.৮৭% ও বালিকা ৯০.৮১%, জিপিএ ৫ পেয়েছে ৪৭ জন। দক্ষিণ সুনামগঞ্জে পরীক্ষার্থী ছিল ৩৪৯৫ জন, কৃতকার্য হয়েছে ৩৩১২ জন। পাশের হার বালক ৯৫.৫৪% ও বালিকা ৯৫.২৮%, জিপিএ-৫ পেয়েছে ২২ জন।
এদিকে ইবতেদীয়া শিক্ষা সমপনী পরীক্ষার্থী ছিল ৩৫০৬ জন, কৃতকার্য হয়েছে ৩১৭৮ জন, পাশের হার ৮৮.৯০%, জিপিএ পেয়েছে ১৭ জন শিক্ষার্থী। ইবতেদিয়ায় ৭টি জিপিএ-৫ পেয়ে সর্বোচ্চস্থানে রয়েছে ছাতক, ৪টি পেয়ে দ্বিতীয় তাহিরপুর ও ২টি পেয়ে তৃতীয় হয়েছে দক্ষিণ সুনামগঞ্জ।
শতভাগ ফলাফল করেছে তাহিরপুর উপজেলা। ১৮৬ জন শিক্ষার্থীর মধ্যে সবাই কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৪ জন শিক্ষার্থী। সদর উপজেলায় পরীক্ষার্থী ছিল ১৫৮ জন, কৃতকার্য হয়েছে ১৩৮ জন ,পাশের হার বারক ৮৩.৭০% বালিকা ৯২.৪২%, জিপিএ-৫ পেয়েছে একজন শিক্ষার্থী। দোয়ারাবাজারে পরীক্ষার্থী ছিল ৪৮২ জন, কৃতকার্য হয়েছে ৩৮০ জন,পাশের হার বালক ৭৯.৮২% ও বালিকা ৮০.৮২ র্%। বিশ্বম্ভরপুরে পরীক্ষার্থী ছিল ১৬৪ জন, কৃতকার্য হয়েছে ১৪৮ জন, পাশের হার বালক ৯৭.৪৪ ও বালিকা ৮৩.৭২%। ছাতকে পরীক্ষার্থী ১০২৭ জন, কৃতকার্য হয়েছে ৮৮৬ জন ,পাশের হার বালক ৯১.৫৩% ও বালিকা ৯২.৭৪ %, জিপিএ-৫ পেয়েছে ৭ জন। জামালগঞ্জে পরীক্ষার্থী ছিল ২৩০ জন, কৃতকার্য হয়েছে ২১৪ জন, পাশের হার বালক ৯০% ও বালিকা ৯৭.৭৮%, জিপিএ-৫ পেয়েছে ১ জন। ধর্মপাশায় পরীক্ষার্থী ছিল ১১৬ জন, কৃতকার্য হয়েছে ১০৮ জন ,পাশের হার বালক ৯৫% ও বালিকা ৮১.২৫%, জিপিএ-৫ পেয়েছে ১ জন। শাল্লায় পরীক্ষার্থী ছিল ৬২ জন, কৃতকার্য হয়েছে ৫০ জন ,পাশের হার বালক ৮৩.৮৭% ও বালিকা ৭৬%। দিরাইয়ে পরীক্ষার্থী ছিল ২৩৫ জন, কৃতকার্য হয়েছে ১৯৮ জন, পাশের হার বালক ৮০.৭৪% ও বালিকা ৮৯%। জগন্নাথপুরে পরীক্ষার্থী ছিল ৭২৭ জন, কৃতকার্য হয়েছে ৬৯৭ জন,পাশের হার বালক ৯৬.৮৪% ও বালিকা ৯৪.০৫%,জিপিএ-৫ পেয়েছে ১ জন এবং দক্ষিণ সুনামগঞ্জে পরীক্ষার্থী ছিল ১৮৮ জন, কৃতকার্য হয়েছে ১৭৩ জন, পাশের হার বালক ৮৯.৩২% ও বালিকা ৯৫.২৯%.জিপিএ-৫ পেয়েছে ২ জন।
- জামানত খোয়ালেন দুই লন্ডনী চেয়ারম্যান প্রার্থী
- সংবাদ সম্মেলনে নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান মুকুট- এমপিরা চেষ্টা করেও বিজয় ছিনিয়ে নিতে পারেননি


