দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার ৪ নং মান্নারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার করেছেন উপজেলা আওয়ামী লীগ নেতা বরুণ চন্দ্র দাস। বুধবার তিনি প্রার্থীতা প্রত্যাহার করেন। এসময় তিনি নৌকা প্রতীকের পক্ষে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠে থাকার প্রতিশ্রুতি দেন। ওইদিন এক সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক বলেন, মান্নারগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নৌকাকে বিজয়ী করতে হবে। বরুণ চন্দ্র দাস প্রার্থীতা প্রত্যাহার করে নৌকার প্রতি সমর্থন জানানোয় অভিনন্দন জানাই।
বরুণ চন্দ্র দাস বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক নৌকার প্রতি সমর্থন জনিয়ে প্রার্থীতা প্রত্যাহার করেছি। জননেত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এর নির্দেশনায় উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক এর অনুপ্রেরণায় প্রার্থীতা প্রত্যাহার করে দলের সকলককে নিয়ে মাঠে কাজ করবো। নৌকাকে বিজয়ী করবো।
- স্কুল শিক্ষার্থীদের এক সপ্তাহের মধ্যেই দেওয়া হবে টিকা
- ছাতকে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন


