ছাতকে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

ছাতক প্রতিনিধি
ছাতকে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা লিলু মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় শহরের ফকিরটিলা শাহজালাল মসজিদ সংলগ্ন শাহ আরফিন মোকাম সংলগ্ন ঈদগাহ মাঠে যানাজা শেষে শাহ আরফিন মোকামের কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের দাফন সম্পন্ন হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন।
এসময় ছাতক থানার এস.আই আরেফিন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, ছাতক সিমেন্ট কোম্পানী লিমিটেডের মুক্তিযোদ্ধা প্রতিষ্ঠানিক ইউনিক কমান্ড এর কমান্ডার আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা আফিজ আলী, ১নং ওয়ার্ড কাউন্সিলর নাজিমুল হক, সাবেক কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম লিলু মিয়া (৭৫) ছাতক সিমেন্ট কারখানার একজন অবসরপ্রাপ্ত শ্রমিক এবং শহরের ফকিরটিলা এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি দোয়ারা উপজেলার দোহালিয়া ইউনিয়নের প্রতাবপুর গ্রামে। মঙ্গলবার সকাল ৭.১৫ টায় বার্ধক্যজনিত কারণে সিলেট আল হারামাইন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।