প্রার্থী হচ্ছেন তিন সাংবাদিক

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে জেলার তিন সাংবাদিক পৃথক তিনটি ওয়ার্ডে নির্বাচন করবেন বলে জানা গেছে। নির্বাচন ঘনিয়ে আসায় প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিন সাংবাদিক বিন্দু তালুকদার, মাহতাব উদ্দিন ও পিসি দাস পিযুষ। সাংবাদিক বিন্দু তালুকদার জামালঞ্জ উপজেলায়, মাহতাব উদ্দিন বিশ্বম্ভরপুরে ও পিসি দাস পিযুষ শাল্লা উপজেলায় নির্বাচন করবেন বলে জানা গেছে।
জানা যায়, সাধারণ আসন সুনাম-৪ নং ওয়ার্ডে জামালগঞ্জ উপজেলার (জামালগঞ্জ সদর, ফেনারবাঁক, বেহেলী, সাচনাবাজার ও ভীমখালী ইউনিয়ন) আসনে সাধারণ সদস্য পদে নির্বাচন করার লক্ষে কাজ করছেন দৈনিক আমাদেরসময় ও দৈনিক যুগভেরীর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এবং দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদক বিন্দু তালুকদার। তিনি ফেনারবাঁক ইউনিয়নের উজান দৌলতপুর গ্রামের বাসিন্দা।   সাধারণ আসন সুনাম-৫ নং ওয়ার্ডে সুনামগঞ্জ সদর উপজেলার (গৌরারং, মোহনপুর, কাঠইর ইউনিয়ন ও বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ, পলাশ, ধনপুর বাদাঘাট (দ.) ও ফতেপুর ইউনিয়ন) আসনে সাধারণ সদস্য পদে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন এসএটিভির জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক হাওরাঞ্চলের কথার সম্পাদক উপজেলার ধনপুর ইউনিয়নের শরিফগঞ্জ গ্রামের বাসিন্দা মাহতাব উদ্দিন।
এদিকে সুনাম-৯ নং ওয়ার্ডে শাল্লা উপজেলার (শাল্লা, বাহাড়া, হবিবপুর ও আটগাঁও ইউনিয়ন) ও দিরাই উপজেলার (তাড়ল, কুলঞ্জ ও ভাটিপাড়া ইউনিয়ন) নিয়ে গঠিত আসনে নির্বাচন করছেন দৈনিক সংবাদ ও দৈনিক সুনামগঞ্জের খবরের শাল্লা উপজেলা প্রতিনিধি বাহাড়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা যুবলীগ নেতা পিসি দাস পিযুষ। ওই তিনটি আসনে সাধারণ সদস্য পদে তিন সাংবাদিকদের পক্ষে তার স্বজন, শুভাকাঙ্খি ও সহকর্মীরা নানাভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।