পড়বি তো পড় মালির ঘাড়ে

স্টাফ রিপোর্টার
কথায় বলে পড়বি তো পড় মালির ঘাড়ে। প্রবাদের মতোই সে মালির ঘাড়েই পড়েছে। সাধারণ কেউ ভেবে স্বয়ং মহিলা পুলিশকে উত্ত্যক্ত করার দায়ে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ১ মাসের কারাদ-ের পর এখন জেল হাজতে। দ-প্রাপ্ত যুবকের নাম তোহা আহমেদ (২০)। তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের জীবদাড়া গ্রামের মমিনুর রহমানের ছেলে।
সদর থানা পুলিশ জানায়, বখাটে যুবক তোহা শনিবার দুপুরে বন্ধুর সাথে রিক্সায় চড়ে যাওয়ার পথে পৌর শহরের হোসেন বখত চত্ত্বরে দায়িত্বরত এক মহিলা পুলিশের উদ্দেশ্যে অশালীন ও অশোভন বক্তব্য ও শারীরিক     
অঙ্গভঙ্গি করে। এমনকি পুলিশ সদস্যদের দিকে আচারের প্যাকেট ছুঁড়ে মারে। এসময় পুলিশ ধাওয়া করে তোহাকে আটক করে। তবে তার সাথে থাকা বন্ধুটি পালিয়ে যায়। পরে আটককৃত তোহা আহমেদকে বিকালে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাইজার মোহাম্মদ ফারাবীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে ১ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। বিকালেই দ-প্রাপ্ত তোহাকে পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী।