পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জে গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদ। বৃহ¯পতিবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ১৩৫জন দূস্থ্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
সদস্য সচিব মো. আলী হোসেনের পরিচালনায় ও পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যার মাও. তৈয়িবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা বেগম।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- ইউনিয়ন পরিষদের সদস্য আলী আহমদ, মো. মকবুল হোসেন, আঞ্জব আলী, আবদুল হান্নান, ক্ষিতিশ দেবনাথ, শওকতুল ইসলাম, কবিন্দ্র দাস, নূরুল হক ও সদস্যা মিলন বিবি প্রমুখ।

