পদার্থের ক্ষুদ্রতম অংশ হিসেবে প্রাথমিকভাবে অণু কে চিহ্নিত করা হয়েছিলো। অণু ভেঙে পাওয়া যায় পরমাণু। বিজ্ঞানের অগ্রগতির ফলে পরমাণু ভেঙে নিউট্রন, প্রোটন, পজিট্রন এমন সব ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুকণার সন্ধান লাভ সম্ভব হয়েছে। পদার্থের এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো অসম্ভব শক্তিশালী। পারমাণবিক বোমা এর অন্যতম উদাহরণ। এরফলে একটি তত্ত্ব দাঁড়িয়ে যায় যার সারকথা হলো ‘ভাঙনেই শক্তি’। কিন্তু বস্তুত সর্বত্রই এই তত্ত্ব অখাট্য নয়, নয় মানানসই। সামাজিক রাষ্ট্রিক ক্ষেত্রে ভাঙন যা অনৈক্যের নামান্তর, সেটি বয়ে আনে অশান্তি আর বিভক্তি। এরফলে একটি গোষ্ঠী অথবা জাতির শক্তি বিনষ্ট হয়। ভাগ হতে হতে নিঃশক্তি ও নিশ্চল পদার্থে পরিণত হয়। ঐক্যবদ্ধ থাকলে একটি বিশাল সম্ভাবনার যে শক্তিশালী ভিত তৈরি হয় ভাঙনের মাধ্যমে সেই সম্ভাবনার সমাধি প্রাপ্তি ঘটে। ১৯৭১ সনে বাঙালি জাতি যেরকম ইস্পাতদৃঢ় একতার মাধ্যমে পৃথিবীর অন্যতম একটি শক্তিশালী সামরিক বাহিনীকে পরাস্থ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলো, ১৯৭৫ পরবর্তী সময়ে সেই জাতিরই অনৈক্য আর বিভক্তির ফলে পরাজিত শক্তির পুনর্বাসনের মধ্য দিয়ে স্বাধীনতার চেতনা ভূলুণ্ঠিত হতেও দেখেছি আমরা। পদার্থের ক্ষুদ্রতম কণা ভাঙনের ফলে যি বিপুল শক্তির আধার হয়ে উঠে সামাজিক শক্তির ভাঙন উল্টোভাবে যাবতীয় শক্তিকে বিনষ্ট করে। একথা আমরা সবাই জানি। জেনেও অনৈক্যের চর্চা করি, পৃষ্ঠপোষকতা করি। এত কথা বলার অর্থ হলো ৪ জানুয়ারি জেলা সদরে ছাত্র লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বহুধাবিভক্ত কর্মসূচী পালনের সংবাদ দেখে। দৈনিক সুনামগঞ্জের খবর এই সংবাদের শিরোনাম করেছে ‘কর্মসূচীর অষ্টকা-’। পরে জানা যায় আটটি নয় নয়টি কর্মসূচী নাকি জেলা সদরে পালিত হয়েছে ওই দিন। এই যে একটি ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে এতগুলো কর্মসূচী পালিত হলো তা কি ভাল নাকি মন্দ? সচেতন ব্যক্তি মাত্রই এর মধ্যে ভাল কিছুর অস্তিত্ব খুঁজে পাবেন না।
ছাত্র লীগ নামক ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনটি ইতোমধ্যে জন্মের ৬৯ বছর অতিক্রম করেছে। এই সংগঠনের নেতৃবৃন্দই স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, বাস্তবায়নের পর্যায়ে নিয়ে আসতেও এই সংগঠনটি রেখেছিলো মুখ্য ভূমিকা। বস্তুত বাংলাদেশের ইতিহাসে ছাত্র লীগ একটি গৌরবদীপ্ত নাম। এই সংগঠন জাতির ঐক্যের প্রতীক হওয়ার কথা ছিলো। কিন্তু ৪ জানুয়ারি আট অথবা নয় ভাগে বিভক্ত হয়ে সংগঠনটি নিজেদের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের মধ্য দিয়ে যে অনৈক্যের পরিচয় দিলো তা সবাইকে মর্মাহত করবে নিঃসন্দেহে। বিভক্ত কর্মসূচী মানে নিজেদের পূর্ণশক্তিকে খ-িত করে ফেলা। সকলে একসাথে মিলে যদি একটি র্যালি অথবা সভা করতেন তাহলে সেটি যে আকার ধারণ করতো তা দেখে জনগণ ছাত্র লীগের প্রকৃত অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা পেতেন। কিন্তু আটভাবে বিভক্ত কর্মসূচী দেখে সংগঠনটির দুর্বল অবস্থানই সকলের চোখে দৃশ্যমান হয়েছে।
এখন প্রশ্ন আসতে পারে কেন ছাত্র লীগ একক কর্মসূচী পালনে ব্যর্থ হয়ে এতগুলো বিভক্ত কর্মসূচী পালন করল? এর উত্তরও অনুমান করা কঠিন কোন বিষয় নয়। একাধিক কারণের মধ্যে প্রধান দুইটি কারণ সম্ববত নেতৃত্ব ও আধিপত্য বিস্তার। সংগঠনটির সম্মেলন হচ্ছে না দীর্ঘদিন ধরে। ফলে নেতৃত্ব লাভের জন্য একাধিক উপদলের সৃষ্টি হয়েছে। যে যার অবস্থান ও শক্তিমত্তা দেখাতে এখন আগ্রহী। ছাত্র সংগঠনের মূল রাজনৈতিক দলে অনেক বিভক্তি। মূল সংগঠনের বিভক্ত নেতৃত্ব ছাত্র সংগঠনটিকে নিজেদের কব্জায় রাখতে উপদলীয় তৎপরতাকে পৃষ্ঠপোষকতা প্রদান করেন। এইসব কারণেই ঐতিহ্যবাহী এই সংগঠনটির অষ্টকা-ে বিভক্ত হওয়া।
রাজনীতিকে যারা ইতিবাচক অর্থে গ্রহণ করেন তারা এই অনৈক্যের বিপরীতে ঐক্য দেখতে চান। শুধু ছাত্র লীগ না, সকল সংগঠনের ক্ষেত্রেই অনুরূপ মনোভাব তাদের। ঐক্যই সমৃদ্ধি, ভাঙনে নয়। এই সামাজিক মূলমন্ত্রকে তারা অনুসরণীয় মনে করেন।
- রিলিফের দুম্বার মাংস নিয়ে হৈ-চৈ আত্মসাতের অভিযোগ অনেক জনপ্রতিনিধির বিরুদ্ধে
- প. পাগলা ইউপির শীতবস্ত্র বিতরণ

