ফজলুল হক আসপিয়ার সাথে নজির হোসেনের স্বাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক হুইপ অ্যাড. ফজলুল হক আসপিয়ার সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সুানমগঞ্জ-১ আসনের সাবেক এমপি নজির হোসেন। নজির হোসেন সোমবার সন্ধ্যায় অ্যাড. ফজলুল হক আসপিয়ার সুনামগঞ্জ শহরের কাজিরপয়েন্টস্থ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করতে যান। এসময় দুই নেতা একান্তে কিছু সময় কথা বলেন।
নজির হোসেন অ্যাড. ফজলুল হক আসপিয়ার স্বাস্থ্যের খোজ খবর নেন।
এসময় নজির হোসেন বলেন,‘ চেয়ারপার্সনের নির্দেশে আমি আপনার সাথে দেখা করতে এসেছি। আমরা এখন জীবনের শেষ প্রান্তে অবস্থান করছি। আপনার সহযোগিতায় সুনামগঞ্জে আমরা ঐক্যবদ্ধ বিএনপি করতে চাই। যাতে ভবিষ্যৎ প্রজন্ম রাজনীতির জন্য একটি সুশৃঙ্খল দল পায়। ’