দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের বোয়ালিয়া বাজারে যুব দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাহির রায়হান চৌধুরী পাভেলের সমর্থনে যুবদল কুলঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন যুবদল নেতা মহসিন মিয়ার সভাপতিত্বে ও যুবদল নেতা রণি দাশের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ- যুববিষয়ক সম্পাদক ও
দিরাই উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ূন কবির তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিরাই পৌর যুবদলের আহবায়ক লিপন হাসান, দিরাই পৌর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মহিউদ্দিন মিলাদ, যুক্তরাজ্য যুবদল নেতা তারেক রায়হান চৌধুরী, সিলেট মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মামুন, দিরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু, পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম, দিরাই ডিগ্রী কলেজ ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহীন, যুবদল নেতা বাচ্চু মিয়া, হাবিবুর রহমান হাবিব, ছাত্রদলের রুম্মান আহমদ, সৌরভ হাসান, স্বপন মিয়া প্রমুখ।


