ছাতক প্রতিনিধি
ছাতকে কৃষকদের মাঝে বিনামূল্যে জিংক ধানের বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ছাতক সদর ইউনিয়নের বড়বাড়ী এফআইভিডিবি স্কুল মাঠে জিংক ধানের বীজ বিতরণ আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
এ উপলক্ষে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, দেশের অর্থনীতি সচল রাখতে কৃষিকে বিজ্ঞান ভিত্তিক চাষাবাদের আওতায় আনতে হবে। উচ্চ ফলনসীল ধান, আধুনিক রোপণ ব্যবস্থা ও সঠিক সময়ে পরিচর্চা করলে কাংখিত ফসল উৎপাদন সম্ভব। কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিতে কৃষিবিদদের পরামর্শ গ্রহণ করলে এদেশের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে তিনি মনে করেন।
ইউপি সদস্য আব্দুল মালিকের সভাপতিত্বে ও শিক্ষক কয়েছ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত কৃষক সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক, এফআইভিডিবির প্রতিনিধি সৈয়দ রাকিব প্রমুখ। এসময় স্থানীয় হায়াতুল ইসলাম, মাফিজ আলী, মনির উদ্দিন, আবু সালেহ, আব্দুস সহিদ, আমিরুল ইসলামসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
সভা শেষে ১শ’ ৭৫ জন কৃষকের মাঝে এফআইভিডিবি ও হারভেষ্ট পাসের দেয়া উচ্চ ফলনশীল জিংক ধানের বীজ বিতরণ করা হয়।
- দিরাইয়ে যুবদলের সমাবেশ অনুষ্ঠিত
- শাল্লায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে বিজয়ী ঘুঙ্গিয়ারগাঁও মডেল প্রাইমারী


