শাল্লায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে বিজয়ী ঘুঙ্গিয়ারগাঁও মডেল প্রাইমারী

সুব্রত দাস খোকন, শাল্লা
শাল্লা উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
উভয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ঘুঙ্গিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে যথাক্রমে চবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা সদরের শাহীদ    আলী মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে দুপুর ১২টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকার। উপজেলা শিক্ষা কর্মকর্তা এ.কে.এম. রেজাউল হকের সভাপতিত্বে ভেড়াডহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুদীপ্ত দাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার দীন মোহাম্মদ, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মিন্টু চন্দ্র সরকার ও শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল।