বিশ^ম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নে আন্ত:প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আব্দুস সাত্তার ফাউন্ডেশনের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতায় ১৬টি বিদ্যালয় অংশগ্রহণ করে। সোমবার সকালে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ফতেপুর
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনজিৎ চৌধুরী রাজন।
আব্দুস সাত্তার ফাউন্ডেশনের পরিচালক মোখলেছুর রহমান মাস্টারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. সেলিম খান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুস সাত্তার ফাউন্ডেশনের সহ সভাপতি শেখ আব্দুষ সামাদ, ক্রীড়া সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন।
বিকালে ১৬টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি


