জগন্নাথপুর আর্ট স্কুলের ২৫ বছর পূর্তি উৎসব পালিত

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার আর্ট স্কুলের ২৫ পূর্তি উপলক্ষে সোমবার বিকেলে এক আনন্দ র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ সড়কের আর্ট স্কুল প্রাঙ্গণ থেকে বের হওয়া র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জগন্নাথপুর
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, জগন্নাথপুর নার্সারি স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আয়েশা মাহফুজা, জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য আব্দুল জব্বার, কামাল উদ্দিন আর্ট স্কুলের অধ্যক্ষ জুনায়েদ আহমদ সজল, পরিচালক কুশল দাশ, শীপা আক্তার, সমাজকর্মী আবুল কয়েস।