মানবাধিকার কাউন্সিলের শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার
দরিদ্র মানুষের মাঝে সুনামগঞ্জ জেলা মানববাধিকার কাউন্সিলের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনের ৪ নং কক্ষে ১শ’ শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাংসদ ও চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুল হক আসপিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি চাঁন মিয়া, সাবেক সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আপ্তাব উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সৈয়দ শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মতিউর রহমান পীর, সিনিয়র আইনজীবী মাসুক আলম, মানবাধিকার কাউন্সিলের সভাপতি আশিক মিয়া শিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল জলিল প্রমুখ।