ফতেপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সম্মেলন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিপ্লব কুমার তালুকদারকে সভাপতি, বিজিত মৈত্রকে সাধারণ সম্পাদক ও অকিল বর্মনকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করা হয়। শুক্রবার ফতেপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান রনজিত চৌধুরীর   সভাপতিত্বে ও সমাজ সেবক মিঠুন রঞ্জন দাশের পরিচালনায় প্রথম অধিবেশনে প্রধান আলোচক ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল কুমার বণিক। আরও বক্তব্য করেন, জেলা পূজা উদযাপন পরিষদের পূজা বিষয়ক সম্পাদক স্বপন দাশ, জেলা কমিটির নেতা চন্দন কুমার দাশ, রিংকু বণিক, রিন্টু দাশ, বিশ্বম্ভরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ন জীবন কৃষ্ণ দাশ, সদস্য সচিব স্বপন কুমার বর্মন, ধনপুর ইউপি শাখার সভাপতি রাখেশ হাজং, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্ত, শিক্ষক পবিত্র ভুশন দাশ, বিনয় ভুশন তালুকদার, সুব্রত মৈত্র,উত্তম প্রকাশ দাশ, অবসরপ্রাপ্ত শিক্ষক সমির তালুকদার, স্থানীয় বাসিন্দা উৎপল তালুকদার, সুজুক তালুকদার, ফতেপুর ইউপি সদস্য অরুণ কান্তি রায়, সাবেক ইউপি সদস্য স্মৃতি রাণী দে, জামালগঞ্জ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব সজিব বণিক প্রমুখ।
সম্মেলনের ২য় অধিবেশনে বিশ্বম্ভরপুর উপজেলা শাখার আহ্বায়ক জীবন কৃৃষ্ণ দাশের সভাপতিত্বে ও সদস্য সচিব স্বপন কুমার বর্মন এর পরিচালনায় ইউনিয়ন কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়। সম্মেলনের শুরুতে বজ্রপাতে নিহত ছাত্র মিঠুন দাশের বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।