ফসলহানি : দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

অপরিকল্পিত বাঁধ নির্মাণ ও চরম দুর্নীতির কারণে আকস্মিক ঢলে বোর ফসলহানির জন্য দায়ীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণসহ সাত দফা দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সুনামগঞ্জ জেলা কমিটি সোমবার সকাল সাড়ে ১০টায় স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে চলতি মৌসুমে ক্ষতিগ্রস্ত কৃষককে ক্ষতিপূরণ প্রদান, ধানের ন্যায্যমূল্য প্রদান, সরাসরি কৃষকের নিকট থেকে ধান ও চাল ক্রয়, সকল কৃষককে কৃষি কার্ড প্রদান এবং ভূমিহীন—গরিব কৃষকদের রেশনিং ব্যবস্থার দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সভাপতি অ্যাডভোকেট নিরঞ্জন তালুকদার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক রত্নাংকুর দাস জহর, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম ছদরুল, সদস্য আমির উদ্দিন, বারকী শ্রমিক সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি নাসির মিয়া, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি কাদির মিয়া প্রমুখ।
স্মারকলিপি হাওর এলাকার নদীসমূহকে পরিকল্পিতভাবে খনন, বেরী বাঁধে নির্মাণ ও মেরামত কাজ দুর্নীতিমুক্ত করা, খাস জমি প্রকৃত ভূমিহীন গরিব কৃষকের মাঝে বণ্টন করারও দাবি জানানো হয়।
প্রেসবিজ্ঞপ্তি