স্টাফ রিপোর্টার
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান আজ (রোববার) সুনামগঞ্জে আসবেন। সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হাওরে ফসল ডুবি’র ঘটনায় ডাকা বিশেষ উন্নয়ন সভায় যোগ দেবেন তিনি।
সভায় ড. জয়া সেন গুপ্তা এমপি, মুহিবুর রহমান মানিক এমপি, মোয়াজ্জেম হোসেন রতন এমপি, পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপি, অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা এমপিসহ জনপ্রতিনিধি, জ্যেষ্ঠ রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে।
- নববর্ষে উৎসবের পরিবর্তে প্রতিবাদী অনুষ্ঠান করবে উদীচী
- কৃষি ও কৃষক বাঁচাতে উচ্চ পর্যায়ে কথা বলবো -ড. জয়া সেন


