সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মো. নূরে আলম’র মাতা আলহাজ¦ ফিরোজা বেগম (৮৫) বার্ধ্যক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। বুধবার ভোর ৩.৪৫ মিনিটে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যকালে তিনি ৬ পুত্র, ৫ কন্যা, নাতি-নাতনী সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আলহাজ¦ ফিরোজা বেগম’র মৃত্যুতে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি খায়রুল হুদা চপল, সিনিয়র সহ সভাপতি সজীব রঞ্জন দাশ, সহ-সভাপতি খন্দকার মঞ্জুর আহমদ সহ সকল সম্মানিত পরিচালকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
-প্রেসবিজ্ঞপ্তি


