স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) বিশ্বম্ভরপুর উপজেলার বিসিআইসি সার ডিলার সভাপতি এবং বিএফএ জেলা কমিটির সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ (৫৬) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার বিকাল আড়াইটায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
পরদিন বুধবার সকাল ১০টায় উপজেলার ধনপুর ইউনিয়নের তরঙ্গীয়া ঘনপাড়া মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা পড়ান ২য় ছেলে সুনামগঞ্জ সরকারী কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান তুহিন। নামাজে জানাজায় অংশ নেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের বৃহত্তর সিলেট বিভাগের পরিচালক আশ্রাফ চৌধুরী, সুনামগঞ্জের সভাপতি নুরুল আখতার, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাবেক সভাপতি ফজলুর রহমান, সহ-সভাপতি জসীম উদ্দিন সহ বিএফএ’র বিভিন্ন উপজেলার একাধিক সদস্য, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ দুলাল, দক্ষিণ বাদাঘাট ইউপি চেয়ারম্যান এরশাদ মিয়া, ধনপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামসহ অনেকে। এছাড়াও জেলা বিএফএ’র যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণ রায়সহ অন্যান্যরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারকে সান্তনা দিতে গ্রামের বাড়িতে যান।
নামাজে জানাজা শেষে ছাতার কোণা গ্রামের কবরস্থানে মরহুম মোহাম্মদ শহীদুল্লাহ’র দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। মরহুম মোহাম্মদ শহীদুল্লাহ’র মৃত্যুতে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) সিলেটের এবং সুনামগঞ্জের সদস্যরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মরহুমের রূহের মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে বড় ছেলে মাহমুদুর রহমান শাহীন দোয়া চেয়েছেন।


