ফুলবাড়ীয়ায় কলেজ শিক্ষক নিহতের ঘটনায় বাকবিশিসের প্রতিবাদ সভা

ময়মনসিংহের ফুলবাড়ীয়া কলেজের সহকারি অধ্যাপক আবুল কালাম আজাদ নিহতের ঘটনায় শুক্রবার দুপুরে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, (বাকবিশিস) সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক জামাল হোসেনের পরিচালনায় সুনামগঞ্জ পৌর কলেজ মিলনায়তনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য      রাখেন অধ্যাপক শুভংকর তালুকদার, সহ-সাধারণ সম্পাদক প্রভাষক শাহিনা চৌধুরী ও প্রভাষক রজত কান্তি রায়, সাংগঠনিক সম্পাদক প্রভাষক দুলাল মিয়া, কোষাধ্যক্ষ প্রভাষক মশিউর রহমান, সদস্য প্রভাষক রামানুজ রায়, প্রভাষক লিটন চন্দ্র সরকার ও প্রভাষক কাঞ্চন বৈদ্য প্রমুখ। বক্তারা শিক্ষক আবুল কালাম আজাদের হত্যার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করে সঠিক তদন্ত পূর্বক প্রকৃত দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবী জানান।  (প্রেস বিজ্ঞপ্তি)