ফুলেল শ্রদ্ধায় অতিরিক্ত সচিব শিশির রায় কে জগন্নাথপুরে চিরবিদায়

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শিশির কুমার রায় কে জগন্নাথপুরে ফুলেল শ্রদ্ধায় চিরবিদায় জানানো হয়েছে।
বুধবার বিকেলে জগন্নাথপুর কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ নিয়ে এলে জগন্নাথপুর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, সিলেট, সুনামগঞ্জের সড়ক যোগাযোগ ও সেতু বিভাগ, যুব উন্নয়ন অধিদপ্তরের সিলেট, সুনামগঞ্জ ও জগন্নাথপুর কার্যালয়ে কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে নিজ বাড়ি ভারত নিবাসে শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়।
শহীদ মিনারে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পৌরসভার প্যানেল মেয়র সফিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনব বনিক প্রমুখ।
সভা পরিচালনা করেন পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র।
মঙ্গলবার রাত পৌনে ২টায় রাজধানীর অ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগাহী রেখে গেছেন। প্রয়াতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য সিরাজুল ইসলাম, নুরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দে, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ সভাপতি আবদুল কাইয়ুম মশাহিদ, সিরাজুল হক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সুজিত রায়, সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ সভাপতি তাজ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, সদস্য আলী আহমদ, সবুজ সিলেট/ইত্তেফাক প্রতিনিধি আবদুল হাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রনয় কান্তি সূত্রধর খোকন, পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী সতীশ গোস্বামী, সাধারণ সম্পাদক প্রনব বনিক, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ সূত্রধর, সাধারণ সম্পাদক হীরা মোহন দেব,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি রুপক কান্তি দে, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আতাহার উদ্দিন, সাধারণ সম্পাদক গোপাল দাশ প্রমুখ।
উল্লেখ্য, চাকুরী জীবনের শুরুতে তিনি দিরাই ও জগন্নাথপুরে শিক্ষকতা করেন। পরে ম্যাজিষ্ট্রেট হিসেবে প্রশাসনে যোগ দেন। তিনি যুব উন্নয়ন অধিদপ্তরের অর্থ ও প্রশাসন বিভাগের পরিচালক, সর্বশেষ সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করছিলেন। চাকুরিতে কর্মরত থাকাকালে তিনি রোববার হার্ট অ্যাটাক করলে রাজধানীর অ্যাপলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হার্টে রিং বসানো হয়। মঙ্গলবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।