ফেনারবাঁকে আ.লীগের প্রার্থী বাছাই

আকবর হোসেন, জামালগঞ্জ
জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়ন আ.লীগের তৃণমুলের নেতাকর্মীদের ভোটে প্রার্থী বাছাই সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা আওয়ামী লীগের সাচনা বাজারস্থ দলীয় কার্যালয়ে গোপন ব্যালটের মাধ্যমে প্রার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি নূরুল হুদা চৌধুরী খোকন। বর্ধিত সভায় সমঝোতায় প্রার্থী বাছাই না হওয়ায় ভোটে প্রার্থী বাছাইয়ের সিদ্ধান্ত হয়। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন উপজেলা আ.লীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক এম নবী হোসেন। ৪জন প্রতিদ্বন্ধী প্রার্থীর মধ্যে দলীয় নেতা ও ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নূরু মিয়া ৩৪ ভোট পেয়ে দলীয় প্রার্থী মনোনীত হয়েছেন। ৩২ ভোট পেয়ে বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও   উপজেলা আ:লীগের সহসভাপতি মতিউর রহমান ২য় স্থানে আছেন। ১২ ভোট পেয়ে সাধন চন্দ্র তালুকদার ৩য় হয়েছেন। অপর প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা রেন্টু তালুকদার কোন ভোট পাননি।