ফেনারবাঁকে স্বেচ্ছাব্রতীদের প্রশিক্ষণ

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নের স্বেচ্ছাব্রতীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।  সোমবার সকালে ইউনিয়ন পরিষদে হল রুমে হাঙ্গার প্রজেক্ট’র সহযোগিতায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২৭ জন স্বে”চ্ছাব্রতী নিয়ে প্রশিক্ষণ হয়েছে। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট’র সুনামগঞ্জ জেলার সমন্বয়কারী আব্দুল হালিম।