ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ ও চলতি বছরের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার দুপুরে বংশীকুন্ডা কলেজ কর্তৃপক্ষ কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করে। কলেজের নির্বাহী কমিটির সভাপতি রাসেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ নূরুল আমিন। অনুষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া ১৬০জন শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে ফাইল ও কলম এবং চলতি বছরে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৪৫জন কৃতি শিক্ষার্থীর প্রত্যেক একটি করে কলম ও ডায়েরী উপহার দেওয়া হয়।


