বংশীকুন্ডা কলেজে মিলাদ মাহফিল

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন বংশীকুন্ডা কলেজের প্রথম ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বংশীকুন্ডা কলেজের গভর্নিং বডির সভাপতি রাসেল আহমদ।
এসময় বক্তব্য রাখেন, বংশীকুন্ডা কলেজের অধ্যক্ষ নূরুল আমিন, কলেজ প্রতিষ্ঠাকালীন কমিটির সভাপতি সিরাজ উদ্দিন, দাতা সদস্য রিয়াজ নবী তালুকদার, শফিকুল ইসলাম সবুজ, কলেজ গভর্নিং বডির সদস্য নূরুল আলম, বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল আলম, মধ্যনগর বালিকা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম।
প্রমুখ।