বখাটেকে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
বখাটেকে এক বছরের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে এই দণ্ড দেন জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহন মিনজি।
জানা যায়, মঙ্গলবার সকাল ৯টায় পৌরসভার সুলতানপুর (কুরিয়ার পাড় ব্রীজ সংলগ্ন) এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এসময় ইভটিজিং’র অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় সুলতানপুরের এনামুল করিমের ছেলে মো. ইমন (২০) কে আটক করা হয়। আটককৃত মো. ইমনকে ভ্রাম্যমাণ আদালত ১ বছরের কারাদ- এবং ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।
জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহন মিনজি বলেন, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
সদর মডেল থানা অফিসার্স ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইমনকে কারাগারে পাঠানো হয়েছে।