স্টাফ রিপোর্টার
‘বঙ্গবন্ধুর জন্মদিন, বাংলাদেশের খুশির দিন’ এই শ্লোগানকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ছে।
বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু
একাডেমির সহযোগিতায় শহরের ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (তথ্য প্রযুক্তি) মোহাম্মদ শফিউল আলম, সহকারী কমিশনার নাহিদ হাসান খান, জেলা শিশু বিষয়ক কমর্কতা বাদল চন্দ বর্মন, জেলা মহিলা বিষয়ক কমর্কতা জাহাঙ্গীর হোসেন, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন, আর ডি এস এর নিবার্হী পরিচালক মিজানুল হক সরকার। চিত্রাংকন প্রতিযোগিতায় মোট ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। আজ শুক্রবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ বিতরণ করা হবে।


