স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। পরে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. এমরান হোসেন, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সফর উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুহেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মোজাম্মেল হক, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আবুল কাশেম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জিল্লুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আবু সিদ্দিকুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মো. নুরুল মোমেন, অ্যাড. সফিকুল ইসলাম, অ্যাড. আলী আমজদ প্রমুখ।


