বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে জামালগঞ্জে সভা

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তনুকা ভৌমিক।
প্রশাসনিক কর্মকর্তা মো. মোশাররফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার মো. সফর আলী, বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, সিনিয়র সাংবাদিক মো. ওয়ালী উল্লাহ সরকার, উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি গোলাম সারোয়ার। পরে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।