ঐতিহাসিক ৭ মার্চ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ উপলক্ষে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র নিজস্ব ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদ উল্লাহ তালুকদার। গতকাল বেলা ১১ টায় এই শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মো: মনির উদ্দিন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ঋষি কেশ ঘোষ, প্রশাসন ও জনসংযোগ পরিচালক মো. তারেক উদ্দিন তাজ,আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. হুমায়ুন কবির, উপগ্রন্থাগারিক মো. মোস্তফা কামাল সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি


