বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

ধর্মপাশা প্রতিনিধি
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর বারোটায় স্থানীয় জনতা মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস। উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাবরের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন, ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাড. ইকরাম হোসেন, সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ, উপজেলা জাতীয় শ্রমিক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সেলিম তালুকদার, ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রমূখ।