সু.খবর রিপোর্ট
জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় বিক্ষোভ মিছিল শেষে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে শহরের যাদুঘর প্রাঙ্গণ থেকে ৯ ইউনিয়নের উপজেলা আ.লীগ নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. আবুল কালাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি মো. আব্দুল কাদির, রঙ্গারচর ইউপি’র সাবেক
চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জাহাঙ্গীরনগর ইউনিয়ন সভাপতি ও চেয়ারম্যান মো. মুকশেদ আলী, সুরমা ইউনিয়ন সভাপতি ও চেয়ারম্যান আব্দুছ সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, মোল্লাপাড়া ইউনিয়ন সভাপতি ছলিম উল্লাহ, রঙ্গারচর ইউনিয়ন সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, লক্ষণশ্রী ইউনিয়ন সভাপতি শাহীনুর রহমান, সাধারণ সম্পাদক সুহেল আহমদ, কাঠইর ইউনিয়নের প্রবীণ আ.লীগ নেতা হুশিয়ার আলী ও ইউনিয়ন কৃষকলীগ নেতা শাহ আলম প্রমুখ।
ধর্মপাশা
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর বারোটায় স্থানীয় জনতা মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস। উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাবরের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন, ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাড. ইকরাম হোসেন, সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ, উপজেলা জাতীয় শ্রমিক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সেলিম তালুকদার, ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রমূখ।
- বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
- ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা


