Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশ আজ সমৃদ্ধশালী -জয়া সেনগুপ্ত – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশ আজ সমৃদ্ধশালী -জয়া সেনগুপ্ত

দিরাই সংবাদদাতা
দিরাইয়ে উপজেলা পরিষদের সকল সদস্য ও হস্তান্তরিত দপ্তর প্রধানগণের সাথে মতবিনিময় সভা করেছেন দিরাই-শাল্লার সাংসদ ড. জয়া সেনগুপ্ত।
বুধবার দুপুরের দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. জয়া সেনগুপ্ত বিভিন্ন দপ্তর প্রধানগণের নিকট আইনশৃঙ্খলা, সেবামূলক ও উন্নয়ন প্রকল্পের খোঁজ খবর নেন। এছাড়াও এলজিআরডি প্রকল্পের ১৯০ কোটি টাকার চলমান উন্নয়ন কাজের সার্বিক নির্দেশনা ও দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন।
ড. জয়া সেনগুপ্ত বলেন, বাংলাদেশকে নিয়ে যারা শ্রীলঙ্কার স্বপ্ন দেখেন, তারা দেশ ও জাতির শত্রু। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু’র কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সমৃদ্ধশালী।
আলোচনা অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, পৌরসভার মেয়র বিশ্বজিত রায়, দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম, দিরাই উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমেদ, সিরাজ উদ দৌলা তালুকদার, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা, ইউপি চেয়ারম্যান লিটন চন্দ্র দাস, পরিতোষ রায়, মোয়াজ্জেম হোসেন জুয়েল, শৈলেন্দ্র কুমার তালুকদার, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা (অদা) মো. শওকত ওসমান মজুমদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সমাজসেবা কর্মকর্তা মির্জা নিজুয়ারা, খাদ্য নিয়ন্ত্রক কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ।