স্টাফ রিপোর্টার
বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন র্যালি ও শিশুদের দুধ পান করানো হয়েছে। দিবস উপলক্ষে সুনামগঞ্জ সরকারি শিশু পরিবারের শিশুদের মধ্যে দুধ পান করানো হয়। মঙ্গলবার বিকাল ৩টায় জেলা প্রশাসন ও জেলা প্রাণি সম্পদ বিভাগের উদ্যোগে শিশুদের দুধ পান করানো হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আসাদুজ্জামান, জেলা সমাজ উপ পরিচালক সুচিত্রা রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল আওয়াল ভূইয়া, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রাসেল মাহমুদ, সরকারি শিশু পরিবার উপ-তত্ত্বাবধায়ক তাছলিমা আক্তার লিমা প্রমুখ।
এর আগে সকালে দিবস উপলক্ষ্যে একটি র্যালি বের হয়।
প্রসঙ্গত, ২০০১ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ১ জুনকে বিশ্ব দুগ্ধ দিবস হিসেবে ঘোষণা করে। ঐ বছর থেকে বৈশ্বিক খাদ্য হিসেবে দুধের গুরুত্ব তুলে ধরা এবং দৈনন্দিন খাদ্য গ্রহণে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য অন্তর্ভুক্ত করাকে উৎসাহিত করতে প্রতিবছর এ দিবসটি উদযাপন হচ্ছে। বিশ্বজুড়ে দুধ একটি স্বীকৃত পুষ্টিকর খাবার। দুধে আছে ক্যালসিয়াম, যা হাড় ও দাঁতের গঠনের জন্য জরুরি। আছে আমিষ, যা শরীরে শক্তি জোগায়। এ ছাড়া দুধে পাওয়া যায় পটাশিয়াম, ফসফরাস, ভিটামিন ডি, ভিটামিন বি১২, ভিটামিন এ, জিংকসহ নানা ধরনের পুষ্টি উপাদান। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিবিদেরা দুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।
- নিবন্ধন না থাকা হাসপাতাল-ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
- বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশ আজ সমৃদ্ধশালী -জয়া সেনগুপ্ত


