স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধু পরিষদের সুনামগঞ্জ জেলার নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ৪ আগস্ট শুক্রবার বিকালে কেন্দ্রীয় কমিটি ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদারকে আহবায়ক এবং সাংবাদিক ইমাম হোসেন, সাংবাদিক আকবর হোসেন ও শেখ মো. আলী হোসেনকে যুগ্ম- আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেন।
কমিটির সদস্যরা হলেন, নুরুল ইসলাম বজলু (সুনামগঞ্জ সদর), প্রবীর বিজয় তালুকদার (মধ্যনগর), লতিফুর রহমান রাজু (সুনামগঞ্জ সদর), রওনক আহমেদ (সুনামগঞ্জ সদর), কল্লোল তালুকদার চপল (সুনামগঞ্জ সদর), কামরুল ইসলাম (মধ্যনগর), শামস শমীম (সুনামগঞ্জ সদর), গোলাম সারোয়ার (তাহিরপুর), স্বপন কুমার বর্মন (শাল্লা), এমরানুল হক চৌধুরী (সুনামগঞ্জ সদর), দিল আহমদ (জামালগঞ্জ), মোহাম্মদ ইকবাল হোসেন (তাহিরপুর), অপূর্ব কিরণ তালুকদার (ধর্মপাশা), লুৎফর রহমান উজ্জ্বল (ধর্মপাশা), তৌফিকুল ইসলাম তালুকদার (ধর্মপাশা), আবুল বাশার খান নয়ন (তাহিরপুর), আহমদ কবির (তাহিরপুর), ধীমান চন্দ্র (তাহিরপুর), নজরুল ইসলাম রাসেল (মধ্যনগর), তানভীর হাসান (ধর্মপাশা), আব্দুল মান্নান (মধ্যনগর), কৃপেশ চন্দ্র সরকার রিংকু (মধ্যনগর), মীর হোসেন (মধ্যনগর), সেলিম আহমেদ (মধ্যনগর), মো. ইসমাইল (জামালগঞ্জ) ও বিল্লাল হোসেন (জামালগঞ্জ)। এই কমিটিকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সুনামগঞ্জ জেলার সকল উপজেলা/থানা ও পৌর কমিটি গঠন করার জন্য দিক নির্দেশনা দেওয়া হয়।
বঙ্গবন্ধু পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদনের বিষয়টি সুনামগঞ্জের কোন স্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত না হলেও বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রকাশিত হয়েছে। জেলা কমিটির আহবায়ক নিজের ফেইসবুক পেইজে তা প্রকাশ করেছেন। এদিকে আগস্ট মাসে কমিটি গঠন ও অনেককেই না জানিয়ে কমিটির সদস্য করা হয়েছে এবং স্বাধীনতার বিপক্ষ শক্তির লোকজনকে সদস্য করা হয়েছে বলে ফেইসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন কেউ কেউ।
ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদারের ফেইসবুক কমেন্টে প্রতিক্রিয়া জানিয়ে শামস শামীম লিখেছেন, ‘এই কমিটিতে আমার নাম কিভাবে যুক্ত হলো জানি না। যারা এটি করেছেন আমাকে আগে অন্তত জিজ্ঞেস করা উচিত ছিল। তাছাড়া শোকের মাস আগস্টে এমন কমিটি আমি নৈতিকভাবে সমর্থন করি না। তাই কমিটির নেতৃস্থানীয়দের আদর্শিক অবস্থান নিয়ে আমার প্রশ্ন আছে। তাছাড়া ব্যক্তিগতভাবে আমি কয়েকজনকে চিনি যারা বিপরীত আদর্শের মানুষ। কিভাবে তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের এই সংগঠনে যুক্ত হলো। এখন অনেক জামায়াত-শিবির কর্মী এমনকি বাংলাদেশের জন্মবিরোধী স্বাধীনতাবিরোধী চিহ্নিত শক্তির লোকজনও আওয়ামী লীগের ছাতাতলে আশ্রয় নিয়ে বঙ্গবন্ধুর প্রকৃত সৈনিকদের কোণঠাসাই করেনি, কৌশলে তাদের বের করেও দিচ্ছে। এমন অনেক নজির নিত্য দেখছি আমি।’
কল্লোল তালুকদারও একইভাবে ফেইসবুক কমেন্টে লিখেছেন,‘এখানে আমার নাম দেখে সত্যি আমি যারপরনাই বিস্মিত হয়েছি! এই সংগঠনে আমি কাজ করবো কি না, কমিটি গঠন করার আগে তা কেউ একবার জানতেও চাইলেন না! তাছাড়া শোকের মাসে কিভাবে কমিটি অনুমোদিত হয়? আমার জানা মতে, কালো আগস্টে এই জাতীয় সকল কার্যক্রম বন্ধ থাকে।
আমি এই বিষয়ে যেহেতু কিছু জানি না, তাই আপাতত আর কিছু বলতে চাই না !
শামস শামীম ও কল্লোল তালুকদারের প্রতিক্রিয়ার জবাবে ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার লিখেছেন, সদর, বিশ্বম্ভরপুর, শাল্লা থেকে সকল নাম, জামালগঞ্জ ও অন্যান্য জায়গা থেকে কয়েকটি নাম লিখিতভাবে এসেছে যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন ভাইয়ের কাছ থেকে। আমি অবগত যে, আপনাদের সাথে তা আলোচনা করে আপনাদের সদয় সম্মতিতে করা হয়েছে এবং অনেকের সাথে সাক্ষাৎও করা হয়েছে বলে আমি অবগত। এর বাইরে কোন ব্যত্যয় ঘটে থাকলে আমি বিনীতভাবে ক্ষমা চাচ্ছি।’
- নীলাদ্রি লেকে নিখোঁজ পর্যটকের সন্ধান পাওয়া যায়নি- ডুবুরি’র স্বল্পতায় উদ্ধার কাজ বন্ধ
- ভাটিপাড়া উপ-স্বাস্থ্যকেন্দ্র যেন প্রত্নতাত্ত্বিক নির্দশন- ডাক্তার নেই, এমএলএসএসই সম্বল


