স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল, সুনামগঞ্জ স্থাপন শীর্ষক প্রকল্প এবং অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেছেন মোহাম্মদ আব্দুল আহাদ। শনিবার পরিদর্শনকালে মেডিকেল কলেজের জন্য অধিগ্রহণকৃত জমির মালিকদের সঙ্গে কথা বলেন তিনি।
এসময় তিনি ক্ষতিপূরণের আবেদন দ্রুততম সময়ের মধ্যে যাচাই-বাছাই করে নিষ্পত্তি করার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীকে নির্দেশনা দেন।
এসময় আগামী শিক্ষাবর্ষ থেকে মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি এবং পাঠদান করা হবে বলে জানান সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ডা. শাহজাহান কবির চৌধুরী, সুনামগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আল আমিন, গণপূর্ত বিভাগ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীসহ প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


