বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় সদস্য হলেন বিদ্যা রত্ন রায়

বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হয়েছেন জামালগঞ্জ উপজেলার ভরতপুর গ্রামের বাসিন্দা বিদ্যা রত্ন রায়। গত ১৬ মে তিনি কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে মনোনয়ন লাভ করেন।
বিদ্যা রত্ন রায় ২০০৪ ইং সাল থেকে এসসিকেএস সমিতি (অটিস্টিক সংগঠন গভঃ রেজি নং সিল ৯১৬/০৪ইং) এর প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ ছিলেন। বর্তমানে তিনি এই সংগঠনের সভাপতি। এছাড়াও তিনি বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন। ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক।
প্রেসবিজ্ঞপ্তি