স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ী ১৪ জন এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ প্রতিযোগিতায় বিজয়ী ৫৪ জনকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
জেলা পর্যায়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ‘ভাষা ও সাহিত্য’ বিষয়ে প্রথম হয়েছেন জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী নাফিসা নুজহাত চৌধুরী, ২য় দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী তাসনিম শেখ সোবাহ, ৩য় দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মোছাঃ সুলতানা রাজিয়া আশা।
‘দৈনন্দিন বিজ্ঞান’ বিষয়ে প্রথম হয়েছেন দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী মালিহা তানজিম মাঈশা। ২য় জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী মাহফুজা আক্তার মনি, ৩য় বিবিয়ানা মডেল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তাহমিদা আক্তার উর্মি।
‘গণিত ও কম্পিউটার’ বিষয়ে প্রথম হয়েছে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী বি.এম মাশিয়াত মুনজীর। ২য় ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী তুর্য সরকার প্রিন্স এবং ৩য় সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী উম্মে মাহবুবা।
‘বাংলাদেশ স্টাডিজ’ বিষয়ে প্রথম হয়েছেন দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী উম্মে নাছুহা সুন্না। ২য় ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী আরিফ রহমান, ৩য় সুনামগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী যুবায়ের আহমেদ।
‘বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ’ বিষয়ে প্রথম হয়েছেন ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী পলক দে এবং ২য় জলকলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী সোহাগ মজুমদার।
এছাড়াও জেলা পর্যায়ে এসময় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০০২ এর সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ৫৪ জনের হাতে এসময় পুরস্কার তুলে দেয়া হয়।
জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসের প্রশিক্ষক সারোয়ার জাহান, সহকারী পরিদর্শক মনিরুজ্জামান এবং সহকারী প্রোগ্রামার সাঈদ আল হাসান প্রমুখ। এসময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
- শহীদ সিরাজ লেকে প্রশাসনের নিষেধাজ্ঞা মানছে না কেউ
- সাত ফুট প্রস্তের ২০০ মিটার সেতু/ ভোগান্তি পোহাচ্ছেন লক্ষাধিক মানুষ


