স্টাফ রিপোর্টার
বজ্রপাতে দুই উপজেলার দুই জেলে নিহত হয়েছেন। নিহত দুই জেলের একজন হলেন দোয়ারাবাজার উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষিপুর গ্রামের মো. ঈসমাইল (৪২), অপরজন ছাতক উপজেলার মৃত ওয়াহাব আলীর ছেলে আমীর আলী।
বৃহস্পতিবার বেলা ১১ টায় নিজ নিজ বাড়ির পাশে হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে এই নিহত হওয়ার ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।
দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. হাসান আহমদ। তিনি জানান, বজ্রপাতের পর মৃত অবস্থায় দুই জনকে হাসপাতালে আনা হয়েছে।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব দুলাল ধর জানান, সকালে মাছ ধরতে গেলে তাদের উপর বজ্রপাত হয়। তাদের শরীরের পুড়া ক্ষত আছে। পুলিশ প্রাথমিকভাবে সুরতহাল রিপোর্ট তৈরি করে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
- বয়স্ক ভাতার টাকা যায় ইউপি সদস্যের ভাইয়ের নম্বরে
- মধ্যনগর উপজেলায় নেই স্থায়ী জনবল ও ভবন/প্রশাসনিক কার্যক্রম চলে অন্য উপজেলায়


