বন্ধুর হাতে বন্ধু খুন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে রিক্সা চালক শুকুর আলীকে (২০) খুন করেছে তার বন্ধু শাকিল মিয়া। শনিবার দুপুরে সুনামগঞ্জ পৌর ভবনের সামনে এই ঘটনা ঘটে। নিহত শুকুর আলী সুনামগঞ্জ শহরের মল্লিকপুরের মৃত সেজলু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত শুকুর আলী ও শাকিল মিয়া ভালো বন্ধু ছিলেন। ছয়মাস আগে শুকুরের সাথে শাকিলের দ্বন্দ্ব দেখা দেয়। এই দ্বন্দ্বের জের ধরে শনিবার দুপুরে শাকিল শুকুরকে সুনামগঞ্জ পৌর ভবনের সামনে পেছন থেকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত শাকিলকে আশপাশের লোকজন সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর থানার ওসি সহিদুর রহমান বলেন, ছুরিকাঘাতে রিক্সা চালক খুন হয়েছেন। শাকিলকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।